বিজয়নগর সীমান্তে ৯৫৮ বোতল ভারতীয় মাদক উদ্ধার করল বিজিবি

বিজিবি জানিয়েছে, সরাইল ব্যাটালিয়নের সিংগারবিল সীমান্ত ফাঁড়ির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১৬/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াবাদী এলাকায় অবস্থান নেয়। এ সময় ৮-৯ জন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ইস্কফ উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আজ ভোরে এক বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সরাইল ব্যাটালিয়নের সিংগারবিল সীমান্ত ফাঁড়ির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১৬/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াবাদী এলাকায় অবস্থান নেয়। এ সময় ৮-৯ জন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।

বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে ওই ব্যক্তিরা মাথায় থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে আটটি চটের বস্তা জব্দ করা হয়। বস্তাগুলোর ভেতরে কার্টনের মধ্যে ৯৫৮ বোতল ইস্কফ পাওয়া যায়।

জব্দ করা মালিকবিহীন ইস্কফের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়কে জানানো হয়েছে। বর্তমানে এগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেয়ার কার্যক্রম চলছে।

আরও