জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান ও বগুড়া জজ কোর্টের গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু।