বাংলাদেশ
সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে
প্রত্যেক পরীক্ষার্থীকে করোনাভাইরাসের
টিকা নিতে হবে। আজ বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক
(যুগ্ম-সচিব) নূর আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ণ রাখার
স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিজ্ঞাপিত কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায়
অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের কভিড-১৯ প্রতিরোধী টিকাগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেয়া হলো।
বিজ্ঞপ্তিতে
পরীক্ষার্থীদেরকে নিজ উদ্যোগে টিকাগ্রহণ নিশ্চিত করে এ সংক্রান্ত প্রমাণপত্র বা
সনদপত্র সংগ্রহে রাখার কথাও বলা হয়েছে। এছাড়া পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট
সবার স্বাস্থ্যসুরক্ষার লক্ষ্যে টিকাগ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সবাইকে
অনুরোধ জানিয়েছে পিএসসি।