চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

ঈদের চূড়ান্ত দিন নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে কাল। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় তাদের বৈঠকে বসার কথা রয়েছে।

১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল)  সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। 

এছাড়া দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে অনুরোধ করেছে তারা। চাঁদ দেখা গেলে ফোন নাম্বারে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) কল করে অথবা ফ্যাক্স (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে চাঁদ দেখা কমিটি।

আরও