খুবিতে গবেষণা অনুদানের চেক বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে ২৯ জন গবেষকের গবেষণা প্রকল্পের অনুকূলে ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে ২৯ জন গবেষকের গবেষণা প্রকল্পের অনুকূলে কোটি ৮৮ লাখ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলনকক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গবেষকদের হাতে চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক . মাহমুদ হোসেন।

সময় উপাচার্য বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সম্প্রতি উপাচার্যদের প্রতি প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন গবেষণায় নিজস্ব তহবিল গঠনে যে আহ্বান জানিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী। খুলনা বিশ্ববিদ্যালয় লক্ষ্যে কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ফলে বছর বিগত বছরের তুলনায় গবেষণায় দ্বিগুণ অর্থ বরাদ্দ পাওয়া গেছে।

উপাচার্য বলেন, কোটি ৮৮ লাখ টাকার গবেষণার চেক বিতরণ করা হলেও আনুষঙ্গিক অন্যান্য খাত মিলিয়ে বরাদ্দ কোটি ২৫ লাখ টাকা, যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। এমনকি গবেষণার আনুষঙ্গিক কেমিক্যাল ইনস্ট্রুমেন্টসেও বরাদ্দ বেড়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস।

গবেষণা উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক অধ্যাপক . মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের যুগ্ম পরিচালক অধ্যাপক . লস্কার এরশাদ আলী।

অনুদানপ্রাপ্ত গবেষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন রসায়ন ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক . মো. রেজাউল হক।

আরও