রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, সব ধরনের বিভেদ ও হিংসা ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে দেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করছে। সমাজ থেকে ঘৃণা দূর করে মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্য গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সব ধরনের বিভেদ ও হিংসা ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে দেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করছে। সমাজ থেকে ঘৃণা দূর করে মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্য গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের পাশাপাশি সনাতন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও সমানভাবে এ দেশেরই অংশ। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার মাধ্যমেই সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। সকলকে সঙ্গে নিয়েই সব কাজ সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

দেশে জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সংকট তৈরি হলেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার কথা বলা হলেও কিছু মানুষের মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছে।

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা রয়েছে এবং সত্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও