যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও করোনারি কেয়ার ইউনিট চালুর ঘোষণা

নলডাঙ্গাস্থ বহুমাত্রিক স্বেচ্ছাসেবী সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউটের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ ব্যাচের দর্জি প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও করোনারি কেয়ার ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার বিকেলে যশোর শহরের আরএন রোডস্থ নতুন বাজার মাঠে সংগ্রামী নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

নলডাঙ্গাস্থ বহুমাত্রিক স্বেচ্ছাসেবী সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউটের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ ব্যাচের দর্জি প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহল্লা সুরক্ষা কমিটির আহ্বায়ক খান মোহাম্মদ শফিক রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বক্তব্য রাখেন ‘পা দিয়ে লিখে’ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জনকারী যশোরের অদম্য তামান্না নূরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু। স্বাগত বক্তব্য রাখেন আসাদ স্মৃতি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি কাওছার আহমদ, শাহিনুর হোসেন ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ।

আরও