ভোলায় আটক হওয়া জামায়াত কর্মী সাওদা সুমির জামিন

ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে।

ভোলায় আটক হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন জানান, পুলিশ তাকে সন্দেহজনকভাবে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠান। সকালে এ মামলার জিআর ও আসামির পক্ষের আইনজীবী এক ঘণ্টার শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন।

​উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসা থেকে বিবি সাওদাকে আটক করেন পুলিশ।

আরও