কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, ২ চিকিৎসক পুলিশের হেফাজতে

পরিবারের সদস্যদের অভিযোগ, অস্ত্রোপচারের আগে অজ্ঞান করার ওষুধ দেয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। তাদের দাবি, চিকিৎসকদের অবহেলা অথবা ভুলভাবে অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার একতা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েক দিন আগে বাড়ির সিঁড়ি থেকে পড়ে শিশুটির হাত ভেঙে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, অস্ত্রোপচারের আগে অজ্ঞান করার ওষুধ দেয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। তাদের দাবি, চিকিৎসকদের অবহেলা অথবা ভুলভাবে অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

অন্যদিকে চিকিৎসকদের দাবি, হঠাৎ হৃদরোগজনিত কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষোভে হাসপাতালে ভাঙচুর চালান। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দায়িত্বরত দুই চিকিৎসককে পুলিশ হেফাজতে নেয়া হয়।

প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

আরও