সংঘর্ষে যুবক নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে তিস্তা নদীর চরের জমির সীমানাবিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ওমর আলী (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে তিস্তা নদীর চরের জমির সীমানাবিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ওমর আলী (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালী চর এলাকায় ঘটনা ঘটে। নিহত ওমর আলী নোহালী চর এলাকার আবু বক্করের ছেলে।

জানা যায়, চর নোহালীর বাসিন্দা আবু সাঈদ আব্দুল বারীর মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গতকাল বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। সময় ওমর আলীসহ অন্য এগিয়ে গেলে চাপাতির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন ওমর। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

আরও