এক গৃহবধূর কোলজুড়ে পাঁচ নবজাতক

মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন তারা। একসাথে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে

বরিশালে এক গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে নবজাতকের জন্ম হয়। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে।

লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ এ পাঁচ নবজাতকের জন্ম দেন। তিনি বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন তারা। একসাথে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

আরও