ছুটির দিনে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, দূষণে দশম

আইকিউএয়ারের তথ্য বলছে, ১৬৮ একিউআই স্কোর নিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, আর ১৬৪ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ।

ঢাকার বাতাসের মানবেশ কিছুদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনও এর ব্যতিক্রম নয়। শুক্রবারও (১৪ মার্চ) সকাল ৯টায় ঢাকার বাতাস ১৫২ একিউআই স্কোর নিয়ে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' হিসেবে শ্রেণিবদ্ধ হয়েছে। এই স্কোর নিয়ে বায়ুদূষণে আজ বিশ্বে দশম অবস্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ারের তথ্য বলছে, ১৬৮ একিউআই স্কোর নিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, আর ১৬৪ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ।

যখন কণা দূষণের একিউআই মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তখন তাকে ‘ভালো’ বিবেচনা করা হয়ে থাকে। এরপর একিউআই সূচক ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও