পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চাড়াবুনিয়া এলাকায় আঃ বারেক হাওলাদার নামের এক ব্যক্তির ৩১ শতাংশ জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। একই এলাকার হানিফ হাওলাদার জাল দলিল করে জমি দখল করেছেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় চাড়াবুনিয়া গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। কর্মসূচিতে বক্তব্য রাখেন আঃ বারেক হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার, এলাকার রুহুল আমিন হাওলাদার, নুরু হাওলাদার।