কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আবুল খায়ের নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পৌরসভার সোনাকাটিয়া গ্রামের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের (৬০) ওই গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার জানান, দুপুরে কৃষিকাজ শেষে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান আবুল খায়ের। ওই সময় আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পুকুর ঘাটে অবস্থানের সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও