মেহেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে কিশোরদের করণীয়’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে কিশোরদের করণীয়’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর পুনাকের সাধারণ সম্পাদক শেখ তৌফিকা রহমান তিশা। প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের পুনাকের উপদেষ্টা রওশান জাহান নুপুর।

শিক্ষার্থীদের পাশাপাশি কর্মশালায় অংশ নেয় বিপথ থেকে ফিরে আসা ১০ যুবক। এ সময় তারা কীভাবে অন্ধকার জগতে পা বাড়ান, কীভাবে সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন সে গল্প শোনান অতিথিদের।

প্রধান অতিথি তাদের ভবিষ্যত জীবনে চলার পথ সম্পর্কে নির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ শেষে পুলিশ লাইন অডিটরিয়ামে গরীব ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন তিনি।

এছাড়াও শিক্ষার্থী ও স্বাভাবিক জীবনে ফেরা মানুষের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইউনিসেফের জাস্টিস ফর চিলড্রেনের ন্যাশনাল এক্সপার্ট দেলোয়ার হোসেন।

আরও