কুমিল্লায় বৃদ্ধ দম্পতি হত্যার রহস্য উন্মোচন

কুমিল্লায় পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা খাতুনকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা বৃদ্ধ দম্পতিকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করেছে।

কুমিল্লায় পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন তার স্ত্রী সফুরা খাতুনকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে তারা বৃদ্ধ দম্পতিকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করেছে

গ্রেফতারকৃতরা হলেন নিহত দম্পতির দুবাই প্রবাসী ছেলে সৈয়দ আমান উল্লাহর স্ত্রী নাজমুন নাহার চৌধুরী শিউলী, তার খালাতো ভাই জেলার সদর দক্ষিণ উপজেলার কোদালিয়া গ্রামের আবদুর রহিম মজুমদারের ছেলে জহিরুল ইসলাম মজুমদার সানি তার বন্ধু জেলার লালমাই উপজেলার দক্ষিণ জয়কামতা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে মেহেদী হাসান তুহিন তাদের আদালতে পাঠানো হয়েছে

গতকাল সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহীম তিনি জানান, ঘটনার পর গ্রেফতার শিউলীর দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে জহিরুল ইসলাম সানি জেলার বরুড়া উপজেলার আড্ডা বাজার থেকে মেহেদী হাসান তুহিনকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার সন্ধ্যায় নিহত দম্পতির মেয়ে সৈয়দা বিলকিস আক্তার কোতোয়ালি মডেল থানায় শিউলীকে প্রধান আসামি করে মামলা করেন

আরও