সিংড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আজ সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিনজন সিংড়া যাচ্ছিল। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে একজন। আহত সাইফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান।

তিনি জানান, আজ সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিনজন সিংড়া যাচ্ছিল। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেল থাকা দুই যুবক নিহত হন। আহত হন সাইফুল ইসলাম, পরে নাটোর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নিহত দুজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

আরও