উপকূলীয় পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে কুয়াকাটার লেম্বুরবনে বিচ ক্লিনিং (পরিচ্ছন্নতা) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পর্যটক, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও উপরার স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এ সময় লেম্বুরবন এলাকার বিভিন্ন অংশে জমে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করা হয়।