নাটোরে ট্রেনের ছাদে বাড়ি ফেরার পথে ওভারব্রিজে ধাক্কা, নিহত ১

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী স্টেশনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত হন অপর এক যাত্রী

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে করে বাড়ি যাওয়ার সময় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাধনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আউয়াল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী স্টেশনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত হন অপর এক যাত্রী।

নিহতের বাড়ি সেতাবগঞ্জ বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

আরও