খাদ্যপণ্য কারখানায় আগুন, ৩৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতির দাবি

ফেনীতে স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে দাবি করেছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফেনীতে স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে দাবি করেছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী জানান, আমরা রাত ১২টা ৮ মিনিটের সময় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় স্টারলাইন ফুড কারখানায় আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক ছুটে গিয়ে আগুনের ভয়াবহতা দেখে ফেনীর সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ফায়ার ইউনিটকে খবর দেই। এক পর্যায়ে নোয়াখালী, কোম্পানীগঞ্জ, চৌমূহনী ও চৌদ্দগ্রাম ফায়ার ইউনিটসহ ৮টি ইউনিটের ৯টি দল প্রায় সাড়ে ৪ ঘন্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উপস্থিত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী কারখানার কাটন বিভাগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে তা ক্ষণিকের মধ্যেই ছড়িয়ে পড়েছে। এতে কোন শ্রমিকের হতাহতের খবর পাওয়া যায়নি। মালামাল ও যন্ত্রপাতিসহ কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা মালিকপক্ষ ও শ্রমিকসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে তদন্তের মাধ্যমে নিরূপণ করা হবে।

এদিকে স্টারলাইন গ্রুপের নির্বাহী পরিচালক মো. জাফর উদ্দিন জানান, প্রতিদিনের মত রাতের শিফটে শ্রমিকরা কাজ করছিলেন। রাত ১২টার দিকে হঠাৎ কাটন বিভাগে আগুন দেখতে পেয়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৯টি দল সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তিনি জানান, বাজারে দেয়ার উপযোগী অন্তত কয়েক কোটি টাকার মালামাল কারখানায় সবসময় প্রস্তুত থাকে। এছাড়াও কারখানায় পণ্য তৈরির কাঁচামাল, যন্ত্রপাতিসহ অন্তত ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

আরও