বাংলাদেশ স্টাডি ফোরামের নির্বাহী কমিটি ঘোষণা

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে স্টাডি সার্কেলগুলো দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। যেকোনো পরিবর্তনের সূচনা স্টাডি সার্কেলগুলোর আলাপ-আলোচনা থেকেই শুরু হয়। বাংলাদেশ স্টাডি ফোরামও (বিডিএসএফ) এ ধারার ব্যতিক্রম নয়।

বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ স্টাডি ফোরামের সদস্যদের সম্মিলনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্ট্যান্ডিং কমিটি (স্থায়ী পর্ষদ) ও অ্যাডভাইজরি কাউন্সিল (উপদেষ্টা পরিষদ) ২০২৫-২০২৬ মেয়াদে ১ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাহী পর্ষদে অনুমোদন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাসনীম আহমেদ (বুয়েট) ও মাহমুদুল হাসান (ঢাবি)। এছাড়া সহসভাপতি পদে সাফকাত আলম আঁখি (ইডেন কলেজ), যুগ্ম সম্পাদক পদে সানজিদা সেঁজুতি (ঢাবি), মুখপাত্র পদে সুস্মিতা হোসেন স্বর্ণালী (ঢাবি), ট্রেজারার পদে সাদিয়া ইসলাম তৃষা (আইবিএ, ঢাবি), প্রোগ্রাম সেক্রেটারি পদে ইয়াসিন আরাফাত, ইভেন্ট সেক্রেটারি পদে মাহমুদ হাবিব এবং অর্গানাইজেশনাল সেক্রেটারি পদে সাহিকন হাসান (ঢাকা কলেজ) ও বাপ্পী আহমেদ (তিতুমীর কলেজ) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা ক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে বার্ষিক সাধারণ সভায় সবার উপস্থিতি ও মতামতের প্রেক্ষিতে কমিটি ঘোষিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, কো-ফাউন্ডার সাবিদিন ইব্রাহিম, সাইমুম রেজা তালুকদার, আলাউদ্দীন মোহাম্মদ ও স্থায়ী পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক, আরিফ রহমান, কাইয়ুম আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে স্টাডি সার্কেলগুলো দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। যেকোনো পরিবর্তনের সূচনা স্টাডি সার্কেলগুলোর আলাপ-আলোচনা থেকেই শুরু হয়। বাংলাদেশ স্টাডি ফোরামও (বিডিএসএফ) এ ধারার ব্যতিক্রম নয়। সংগঠনটি জাতির ক্রান্তিকালীন সময়ে জ্ঞানমূলক চর্চা অব্যাহত রেখে নানান ধারণার সমন্বয়ে রাষ্ট্রের যুগোপযোগী পন্থা বিনির্মাণে নতুন যোগ্য নেতৃত্ব ও গবেষক গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রেখে এসেছে । এ সংগঠন থেকে উঠে আসা চিন্তক ও অ্যাক্টিভিস্টরা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দেশ বিনির্মাণে আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভবিষ্যতে নীতি-নির্ধারণী পর্যায়ে আরো বেশি ভূমিকা রাখা ও নতুন চিন্তক তৈরির কাজ অব্যাহত রাখার আশাবাদ ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও