কুমিল্লা বোর্ডে বেড়েছে জিপিএ-৫

এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পাসের হার ও শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা।

এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পাসের হার ও শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা।

গতকাল দুপুর ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে এবারের জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান। তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। সম্মিলিত পাসের হারে এবার মেয়েদের তুলনায় ছেলেরা ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।

তিনি জানান, ২০১৮ সালে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৪২ জন শিক্ষার্থী। এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ১১৮ জন ও মেয়ে ৪ হাজার ১৩ জন। বোর্ডের অধীন ৬ জেলার মোট ১ হাজার ৯২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা ২৩৯টি। গত বছর শতভাগ উত্তীর্ণ  শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৫৮টি।

বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর মোট ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ছেলে ১ লাখ ১১ হাজার ৮৩৭ জন এবং মেয়ে ১ লাখ ৫৯ হাজার ১৩৭ জন। মোট শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয় ২ লাখ ৪০ হাজার ৬২২ জন। এদের মধ্যে ৯৯ হাজার ৯২৮ জন ছেলে ও ১ লাখ ৪০ হাজার ৬৯৪ জন মেয়ে।

আরও