ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণ এবং হাইকোর্টের সামনের রাস্তা থেকে মোট ৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, আজ সকাল ৬টার দিকে আইন অনুষদের সামনে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী ককটেলগুলো দেখতে পান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে জানান। পরে বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, ককটেলগুলো বম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।