মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ( ২২ এপ্রিল) দুপুরে পৌর এলাকার হিজুলি ও সদর উপজেলার রাজিবপুর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে হিজুলি বাজারে ১৪০ লিটার পেট্রোল মজুদের অপরাধে রিশাদ এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার রাজিবপুর বাজারে অভিযানে মিলন এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।