যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন বন্দি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক (Twenteen Years Rule) ফৌজদারি কার্যবিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি প্রদানের আদেশ প্রদান করেছেন।