বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারী, পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন প্রমুখ।