সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর (বিস্ফোরক ডিভাইস) উদ্ধার করেছে বিজিবি। গতকাল সকালে চারাগাঁও বিওপির টহল দল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। সীমান্তের মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক সীমান্ত পথে আনা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।