কুমিল্লায় যুবলীগ নেতা খুন

কুমিল্লায় এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুমিল্লায় এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম খায়রুল আলম সাধন। তিনি মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য ছিলেন। সাধন মুরাদনগর উপজেলার ভুবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করে। গতকাল সকালে ঢাকার বনশ্রী এলাকার বাসা থেকে ২ লাখ টাকা সঙ্গে নিয়ে খায়রুল আলম সাধন মুরাদনগরের উদ্দেশে রওনা হন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মোস্তফাপুর এলাকা থেকে জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা খায়রুল আলম সাধনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাঁ চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হয়তো অন্য কোনো স্থানে তাকে হত্যার পর মহাসড়কে মরদেহ ফেলে পালিয়ে গেছে। তবে কী কারণে বা কোন স্থানে তাকে খুন করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

আরও