চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। নিহত হাজতির নাম মিলন হোসেন (৪০)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মডেল থানার একটি মারামারি মামলায় চুয়াডাঙ্গা আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক মিলনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে মিলন জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এসময় কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহিদ মাহমুদ রবিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়েছে।৷ ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।