ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস আগামী ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। আগামী ১৪ মার্চ থেকে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষ ডিনস্ কমিটির সভায় পবিত্র রমজান মাস উপলক্ষে অনলাইন ক্লাস চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চলবে।