কুষ্টিয়ায় দুই গ্রুপে সংঘর্ষ-গোলাগুলি তিনজন গুলিবিদ্ধ

পূর্ব বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

পূর্ব বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন আনিচুর রহমান, নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের দৌলতপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গতকাল দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও