কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাইম হোসেন নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত নাইম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। আর আহত আজিজুল নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা এলাকার আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নাইম ও আজিজুল মোটরসাইকেলে নাখারগঞ্জ থেকে নাগেশ্বরীর দিকে যাচ্ছিলেন। পথে সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গিরপাড় ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আজিজুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও