মিরপুরে বহুতল ভবনে আগুন, ৯ নারীসহ উদ্ধার ১৬

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের তীব্রতা ও ভবনের পরিস্থিতি বিবেচনায় শুরুতে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে আরো দুটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট চেষ্টা চালাচ্ছে।

রাজধানীর মিরপুর-২ নম্বরে স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত একটি ১১তলা ভবনের (এল এ প্লাজা) তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার স্থান থেকে এ পর্যন্ত নয় নারীসহ মোট ১৬ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের তীব্রতা ও ভবনের পরিস্থিতি বিবেচনায় শুরুতে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে আরো দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট চেষ্টা চালাচ্ছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত বা কোনো হতাহতের খবর এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরও