টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে পুলিশ টহলের জন্য নেয়া সিএনজিতে পর্দার কাপড় না থাকায় চালককে অর্ধনগ্ন করা পুলিশ সদস্যের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন সিএনজিচালকরা। গতকাল সকাল ১০টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা মিছিল নিয়ে থানায় হাজির হন।