সালাহউদ্দিন আহমদ

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তার জন্য বিএনপিসহ সকল জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশে যত শিগগির সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।

সোমবার (৯ জুন) বিকালে পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে ও বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তার জন্য বিএনপিসহ সকল জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এজন্য দেশে গণতান্ত্রিক চর্চাকে আরো এগিয়ে নিতে হবে।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।

পরে সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন ও ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও