সাংবাদিকদের তথ্যমন্ত্রী

বিএনপির হাঁকডাক খালি কলসি বেশি বাজার মতো

বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারবেও না বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতারা বড় গলায় কথা বলেন। তাদের এ হাঁকডাক আসলে খালি কলসি বেশি বাজার মতো, তার চেয়ে বেশি কিছু না

বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারবেও না বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতারা বড় গলায় কথা বলেন। তাদের এ হাঁকডাক আসলে খালি কলসি বেশি বাজার মতো, তার চেয়ে বেশি কিছু না।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগের দাবির বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির এসব কথা গৎবাঁধা। আমরা ২০০৯ সালে সরকার গঠন করার কয়েক মাস পর থেকেই এ কথাগুলো বলা শুরু করেছে। প্রকৃতপক্ষে তাদের নেতাকর্মীরাই তাদের সঙ্গে নেই। ১০ ডিসেম্বর নিয়ে তারা যেভাবে হাঁকডাক করেছিল, এরপর যখন তাদের সমাবেশে ১০ লাখ মানুষের কথা বলে ৫০ হাজারের মতো মানুষ হলো, এরপর থেকে বিএনপির নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। এখন সাধারণ মানুষ তো দূরের কথা, তাদের কর্মীরাও তাদের সঙ্গে নেই।

‘সৈয়দ আশরাফের জীবন থেকে অনেক শেখার আছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আজকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি জাতীয় চার নেতার অন্যতম এবং বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধ চলাকালীন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, সেই সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র।

সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সৈয়দ আশরাফের ছোট বোন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ, সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

আরও