ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ মার্চ) ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কসবা উপজেলার মজলিশপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, প্রসাধনী ও পটকাসহ বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করে।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্তবর্তী মজলিশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, প্রসাধনী ও পটকা জব্দ করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত থেকে কোনো ধরনের চোরাচালানের মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও