ভোলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলার লালমোহনে পুকুরে ডুবে সানজিদা (৮) ও সাদিয়া (৭) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ফরাসগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে ওই দুই শিশু স্কুলে যায়। দুপুরে বাড়ি ফিরে তারা বাইরে বের হয়। তবে আর ফেরেনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও