কলেজের নাম পরিবর্তন নিয়ে উত্তপ্ত বরিশাল

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবির আন্দোলন দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। অন্যদিকে সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটি এরই মধ্যে মানববন্ধন কর্মসূচি পালনসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেছে।

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবির আন্দোলন দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। অন্যদিকে সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটি এরই মধ্যে মানববন্ধন কর্মসূচি পালনসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেছে।

আজ রোববার বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল।

এদিকে সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি সদর রোডে অব্যাহত রয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বরিশাল মহানগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামেদী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মাদ জাহিদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি জেলায় ইতিহাস-ঐতিহ্যকে বহন করার জন্য জেলার নামেই নন্দিত শিক্ষাপীঠ গড়ে উঠেছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় মাদারীপুরের সরকারি নাজিমুদ্দিন কলেজকে মাদারীপুর সরকারি কলেজ নামকরণের পদক্ষেপ গ্রহণ করেছে।

অন্যদিকে বরিশালের একটি কুচক্রী মহল বরিশাল কলেজের নামের ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত ও উদ্যোগ গ্রহণ করে মাঠের পরিবেশকে নষ্ট করার মিশনে নেমেছে।

একই দাবিতে নগরীর সদর রোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে সাত দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির চতুর্থদিনে প্রায় সাড়ে তিন হাজার মানুষ গণস্বাক্ষর শিটে স্বাক্ষর করে সমর্থন জানিয়েছে বলে জানিয়েছেন সমন্বয়কারী শিক্ষার্থী নাজমুল হাসান রনি।

আরও