যশোরে নকল স্যানিটাইজার তৈরির কারখানা সিলগালা

যশোর শহরের লোহাপট্টিতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ৬৯০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ জব্দ করে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন। এ সময় ওই নকল কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

যশোর শহরের লোহাপট্টিতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ৬৯০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ জব্দ করে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন। এ সময় ওই নকল কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তুষার কুমার মন্ডল জানান, শহরের লোহাপট্টিতে তিষা ট্রেডিং কোং নামে একটি কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, অভিযানকালে তিষা ট্রেডিং কোং নামে প্রতিষ্ঠানটির কারখানায় নকল ৬৩০ বোতল হ্যান্ডওয়াশ ও ১৬০ বোতল হ্যান্ড স্যানিটাইজার এবং ৬০ পিস লেভেল উদ্ধার করা হয়।

 

 

আরও