বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান তিনদিনের সফরে গতকাল দুপুরে ঢাকায় এসেছেন। পরে তিনি ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেছেন। আজ উখিয়ার ১ ও ৪ নম্বর রোহিঙ্গা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান তিনদিনের সফরে গতকাল দুপুরে ঢাকায় এসেছেন। পরে তিনি ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেছেন। আজ উখিয়ার ১ ও ৪ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল জানিয়েছেন, কক্সবাজার অবস্থানের সময় করিম খান রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। বিশেষ করে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইসিসির তদন্তের বিষয়ে খোঁজ নেবেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানবেন। রোহিঙ্গা শরণার্থীদের সামগ্রিক বিষয়গুলো নিয়ে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইসিসির তদন্তের বিষয়ে খোঁজ নেবেন তিনি।

আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে করিম খানের এটা তৃতীয় বাংলাদেশ সফর। তিনি দুইদিন কক্সবাজার অবস্থান করবেন।

২০১৭ সালের আগস্টের পর রাখাইন রাজ্য থেকে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের বিতাড়ন করে মানবতাবিরোধী অপরাধ করেছে কিনা সেটার জবাবদিহি নিশ্চিত করতে যুক্ত হয়েছে আইসিসি।

কক্সবাজার সফর শেষে ঢাকায় ফিরে করিম খান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকারবিষয়ক বিশেষ উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন।

আরও