ডাকাত আতঙ্কে পটুয়াখালী ও বরগুনার পেট্রলপাম্প

সংঘবদ্ধ ডাকাত আতঙ্কে ব্যবস্থা নেয়ার দাবিতে পটুয়াখালী ও বরগুনা জেলা পেট্রলপাম্প এজেন্ট ও ট্যাংকলরি মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংঘবদ্ধ ডাকাত আতঙ্কে ব্যবস্থা নেয়ার দাবিতে পটুয়াখালী বরগুনা জেলা পেট্রলপাম্প এজেন্ট ট্যাংকলরি মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে বিষয়ে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাম্প সমিতির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত কয়েকদিনে তিনটি পেট্রলপাম্পে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সময় ডাকাতরা ১৮ লাখ টাকার বেশি লুট করে নিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত পাম্প মালিকরা জানান, ওই ডাকাতির ঘটনায় বরগুনা সদর থানায়, আমতলী থানায় পটুয়াখালী সদর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এরই মধ্যে ওই পাম্পগুলোয় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার তাদেরসহ পাম্পগুলোর ব্যবসার নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার পটুয়াখালীর কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে। এসব ঘটনায় অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতার এবং ব্যবসার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান পটুয়াখালী বরগুনা জেলা পেট্রলপাম্প এজেন্ট ট্যাংকলরি মালিক সমিতির নেতারা।

সময় পাম্প মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন পাম্প সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ার ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন প্রমুখ।

আরও