জনগণের কল্যাণে দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না।’ গতকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।