আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিমানের বিশেষ ফ্লাইট

বিশেষ ফ্লাইটের নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাবাসসুম।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন ও সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শনে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ফ্লাইটের ককপিট এবং কেবিন ক্রু সবাই হবেন নারী। বিশেষ ফ্লাইটের নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাবাসসুম।

৮ মার্চ বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও ৫ জন নারী কেবিন ক্রু থাকবেন।

আরও