বিশ্বের সব মুসলমানকে পবিত্র রমজানের শুভেচ্ছা মির্জা ফখরুলের

বাণীতে আরো বলা হয়, পবিত্র রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ দূর হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র তৈরি হয়। এ মাসের মূল উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা ও মোবারক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন।

বিএনপির নবগঠিত সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব তার বাণীতে আরো বলেন, রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ এ কারণে এ মাসের বিশেষ গুরুত্ব অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

বাণীতে আরো বলা হয়, পবিত্র রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ দূর হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র তৈরি হয়। এ মাসের মূল উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

এ সময় তিনি মাহে রমজানে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

আরও