‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে শহরের লতিফা কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের বায়ুকে নির্মল রাখতে হলে কার্বন নিঃসরণ কমাতে হবে। এজন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। বায়ুর গুণ-মান উন্নত করতে এবং দূষণ কমাতে জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ সেপ্টেম্বরকে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস হিসেবে ঘোষণা করে।