ফ্যাসিবাদের মতোই ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান আরো বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।

ফ্যাসিবাদের মতোই এখনো ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোট ডাকাতির ষড়যন্ত্র রুখতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারম্যান আরো বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ। ছবি- বণিক বার্তা

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মঞ্চে ওঠেন। ১২টা ৫৮ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। এসময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ। এর আগে সিলেট ওসমানী বিমানবন্দর এলাকার গ্র্যান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে আলিয়া মাদ্রাসার উদ্দেশে রওনা হন তিনি। আলিয়া মাদ্রাসার প্রবেশপথে চৌহাট্টা মোড় এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।

আলিয়া মাদ্রাসার প্রবেশপথে অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। ছবি- বণিক বার্তা

সকাল ১১টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ। দুপুরে দেখা গেছে মাঠে, স্থান সংকুলান না হওয়ায় মাঠের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন আম্বরখানা মসজিদের ইমাম মাওলানা ছালিক আহমদ।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় শুরুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। ১১টার দিকে সভাস্থলে পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপর ১২টার দিকে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করেন। সভায় সকালেই উপস্থিত হন সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীরা। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদেরও সমাবেশের মঞ্চের পাশে অবস্থান নিতে দেখা গেছে।

আরও