গতকাল বোরো সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ।