শাহজালালে দুই বিমানকর্মীর জুতার ভেতর ১৬ কোটি টাকার স্বর্ণ

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য সোয়া ১৬ কোটি টাকা।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে০৫৮২) অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

সিআইআইডি জানায়, উদ্ধার করা ৮০টি স্বর্ণবারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ ঘটনায় কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরও