ঢাবি প্রশাসনের দেড় বছরের কার্যক্রমের ফিরিস্তি প্রকাশ

জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত দুই বছরে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অর্জনের বিবরণ প্রকাশ করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত দুই বছরে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অর্জনের বিবরণ প্রকাশ করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান জানান, আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৪১টি মূল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা সবকিছু শতভাগ সফলভাবে করতে পেরেছি কিনা না জানি না, তবে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি।’

লিখিত বক্তব্যে জানানো হয়, উপাচার্যের নেতৃত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) গঠন করা হয়েছে। এতে উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলরদ্বয়, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টর অন্তর্ভুক্ত রয়েছেন। এর মাধ্যমে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকৃত হয়েছে ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণমূলক প্রক্রিয়া চালু হয়েছে। প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ‘অধ্যাদেশ ১৯৭৩-এ সরাসরি এসএমটি গঠনের বিধান না থাকলেও সিন্ডিকেট এ টিম গঠন করেছে। পরে অধ্যাদেশে সংযোজন করা হবে।’

সংবাদ সম্মেলনে প্রশাসনের উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে গণরুম প্রথা বিলুপ্তি, বিশেষ আপৎকালীন আর্থিক সহায়তা, ছাত্ররাজনীতির সংস্কার, ক্যাম্পাসে শাটল পরিবহন সেবা চালু, আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অগ্রগতি, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক কোর্স চালু, যৌন হয়রানি, বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে ব্যবস্থা, ডাকসু নির্বাচন আয়োজন, প্রথমবারের মতো ঈদ শোভাযাত্রা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ। ছাত্ররাজনীতির সংস্কারের জন্য গঠিত বিশেষ কমিটি এতদিনে প্রতিবেদন জমা দিতে না পারার বিষয়ে উপাচার্য প্রশ্নটি এড়িয়ে যান। প্রক্টর জানান, উপাচার্য দায়িত্ব নেয়ার পর থেকে ২৬টি কমিটি গঠন করা হয়েছে, তবে কয়টি প্রতিবেদন জমা দিয়েছে তা জানা যায়নি।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মুহাম্মদ অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।’ উপাচার্য জানান, অভিযোগের ভিত্তিতে পুনর্বিবেচনা কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে উপ-উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা জানান, প্রতিটি হল, বিভাগ ও অনুষদে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা এ ব্যবস্থার মাধ্যমে সুবিধা পাবেন।

দেড় বছরের কার্যবিবরণীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘জাতীয় ঐক্যের প্রতীক’ হিসেবে স্মরণ করার বিষয়টিও তুলে ধরা হয়। তিনদিনের শোক ঘোষণা, ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা, পতাকা অর্ধনমিত রাখা এবং একাডেমিক সেমিনার, কোরআনখানি ও ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়।

আরও